১৭৷ (১) সেবাপ্রদানকারী সরকার অনুমোদিত দেশী, বিদেশী পে-চ্যানেল এবং ফ্রি টু এয়ার চ্যানেল সঞ্চালন বা সম্প্রচার করিবে৷ (২) উপ-ধারা (১) এর বিধান অনুসারে চ্যানেল সঞ্চালন বা সম্প্রচার করিবার লক্ষ্যে সেবাপ্রদানকারী গ্রাহকদের নিকট হইতে সরকার কর্তৃক, নির্ধারিত সার্ভিস ফি এর অতিরিক্ত ফি গ্রহণ করিতে পারিবে না৷ (৩) কোন ডিসট্রিবিউটর পে-চ্যানেলের প্যাকেজ/বান্ডিল প্রথা করিতে পারিবে না৷ প্রতি চ্যানেলের মূল্য পৃথক পৃথক করে সরকার কর্তৃক নির্ধারিত বিধির আলোকে করিতে হইবে৷ (৪) গ্রাহক চাহিদার অনুযায়ী এম. এস. ও এবং কেব্ল্ অপারেটগণ পে-চ্যানেল ক্রয় করিতে পারিবেন এবং গ্রাহক চাহিদা না থাকিলে প্রয়োজনে ক্রয়কৃত…