১৬৷ প্রত্যেক সেবাদানকারীকে- (ক) তাহার সঞ্চালিত চ্যানেলের মধ্যে সরকারী চ্যানেলসমূহ, আবশ্যিকভাবে, অগ্রাধিকারক্রমে, প্রাইম ব্যান্ডে E2-E6 পর্যন্ত কোন প্রকার পরিবর্তন ব্যতিরেকে, অব্যাহতভাবে সঞ্চালন বা সম্প্রচার করিতে হইবে৷ অতঃপর সরকার অনুমোদিত বেসরকারী দেশীয় ফ্রি টু এয়ার চ্যানেলসমূহ অনুমোদনের তারিখ হইতে অগ্রাধিকারক্রমে প্রাইম ব্যান্ডে ও তত্পরবর্তী ব্যান্ডসমূহে, অব্যাহতভাবে সঞ্চালন বা সম্প্রচার করিতে হইবে; ব্যাখ্যাঃ এই ধারায় প্রাইম ব্যান্ড বলিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত E2-E12 পর্যন্ত ১১টি চ্যানেলকে প্রাইম ব্যান্ড বুঝাইবে৷ তত্পরবর্তী ব্যান্ড বলিতে X.Y.Z. ও S5-S10 বুঝাইবে৷ (খ) তাহার সঞ্চালন…