১২৷ (১) এই আইন বা বিধির বিধানবলী বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনবোধ সরকার অনধিক ১১ (এগার) সদস্যবিশিষ্ট পরামর্শক কমিটি গঠন করিতে পারিবে৷ (২) পরামর্শক কমিটির দায়িত্ব ও কার্যাবলী, সভা ও আনুষঙ্গিক বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে৷ (৩) পরামর্শক কমিটি, সময় সময়, সরকার বরাবরে পরামর্শ বা, ক্ষেত্রমত, সুপারিশ প্রদান করিতে পারিবে৷