১১৷ (১) কোন ডিসট্রিবিউটর বা সেবাপ্রদানকারী লাইসেন্সে প্রদত্ত শর্তাবলী লঙ্ঘন করিলে লাইসেন্সিং কর্তৃপক্ষ উক্ত ডিসট্রিবিউটর বা সেবাপ্রদানকারীর লাইসেন্স সাময়িকভাবে স্থগিত বা বাতিল করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এর আওতায় সাময়িকভাবে স্থগিত লাইসেন্স বাতিল করিবার পূর্বে সংশ্লিষ্ট লাইসেন্সগ্রহিতাকে সাময়িকভাবে স্থগিত লাইসেন্স কেন বাতিল করা হইবে না সেই মর্মে অনধিক ৭ (সাত) দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিতে হইবে৷ (৩) উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত কারণ দর্শানোর নোটিশের জবাব প্রাপ্তির পর লাইসেন্সিং কর্তৃপক্ষ যদি মনে করে যে,- (অ) সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল করা প্রয়োজন তাহা হইলে উক্ত স্থগিত লাইসেন্স…