১০৷ এই আইনের বিধানবলী বাস্তবায়নের প্রয়োজনে লাইসেন্সিং কর্তৃপক্ষের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথাঃ- (ক) যে কোন যুক্তিসংগত সময়ে যে কোন স্থানে প্রবেশ করিতে পারিবেন, যদি উক্ত কর্তৃপক্ষের এইরূপ বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ থাকে যে, উক্ত স্থানে- (অ) এই আইনের অধীন অনুমোদিত নহে এইরূপ যন্ত্রপাতি বা প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যন্ত্রপাতি আছে বা ব্যবহার করা হইতেছে; বা (আ) লাইসেন্স ব্যতিরেকে বা লাইসেন্সের শর্ত ভঙ্গ করিয়া সেবাপ্রদান বা সেবাপ্রদানের উদ্দেশ্যে যন্ত্রপাতি স্থাপন বা পরিচালনা করা হইতেছে; (খ) দফা (ক) এ বর্ণিত যন্ত্রপাতি পাওয়া গেলে উহা পরীক্ষা করিতে, উক্ত যন্ত্রপাতির দখলকার, ব্যবহারকারী বা…