৮। বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মচারী থাকিবেন, যথা : (ক) উপাচার্য; (খ) উপউপাচার্য; (গ) ট্রেজারার; (ঘ) ডিন; (ঙ) ইনস্টিটিউটের পরিচালক; (চ) রেজিস্ট্রার; (ছ) পরীক্ষা নিয়ন্ত্রক; (জ) বিভাগীয় চেয়ারম্যান; (ঝ) পরিচালক (গবেষণা); (ঞ) পরিচালক (বহিরাঙগন কার্যক্রম); (ট) পরিচালক (অর্থ ও হিসাব); (ঠ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); (ড) শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা; (ঢ) প্রক্টর; (ণ) প্রভোস্ট; (ত) গ্রন্থাগারিক; (থ) প্রধান প্রকৌশলী; (দ) প্রধান চিকিৎসক; এবং (ধ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসাবে ঘোষিত অন্যান্য কর্মচারী।