৫। এই আইনের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা : (ক) কৃষি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাদান এবং গবেষণা ও প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; (খ) কর্মদক্ষ জনসম্পদ সৃষ্টির লক্ষ্যে আধুনিক প্রযুক্তি, পেশা, বৃত্তি ও অর্থনৈতিক চাহিদার ভিত্তিতে উচ্চশিক্ষার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাশাপাশি আধুনিক পাঠদান পদ্ধতি অনুসরণ করিয়া অনলাইন, দূরশিক্ষণ এবং ক্যাম্পাসভিত্তিক শিক্ষাদানের সমন্বয়ে পাঠ্য বিষয় সংশ্লিষ্ট বিষয়সমূহের সীমিত বা দীর্ঘমেয়াদী কোর্স প্রণয়ন ও পরিচালনা করা; (গ) কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ…