২১। (১) অ্যাকাডেমিক কাউন্সিল নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা : (ক) উপাচার্য, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) উপ-উপাচার্য; (গ) অনুষদসমূহের ডিন; (ঘ) বিভাগসমূহের চেয়ারম্যান; (ঙ) ইনস্টিটিউটের পরিচালক; (চ) সকল অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক; (ছ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (জ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা); (ঝ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম); (ঞ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক; (ট) সরকার কর্তৃক মনোনীত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা…