২। বিষয় বা প্রসঙেগর পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে (১) ‘‘অনুষদ’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (২) ‘‘অর্থ কমিটি’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; (৩) ‘‘আচার্য’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য; (৪) ‘‘অ্যাকাডেমিক কাউন্সিল’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল; (৫) ‘‘ইনস্টিটিউট’’ অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত, অনুমোদিত বা স্থাপিত কোনো ইনস্টিটিউট; (৬) ‘‘উপাচার্য’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; (৭) ‘‘উপউপাচার্য’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য; (৮) ‘‘কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ১৭ এ উল্লিখিত কোনো কর্তৃপক্ষ; (৯) ‘‘কর্মচারী’’ অর্থ ধারা ৮ এ উল্লিখিত কোনো কর্মচারী; (১০) ‘‘জনবল-কাঠামো’’ অর্থ…