৯। (১) চেয়ারম্যান কর্তৃপক্ষের সার্বক্ষণিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন, এবং তিনি— (ক) এই অধ্যাদেশ, বিধি ও প্রবিধানের বিধান অনুসারে কর্তৃপক্ষের সভার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং প্রশাসন পরিচালনার জন্য দায়ী থাকিবেন; (খ) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষের ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলি সম্পাদন করিবেন। (২) কর্তৃপক্ষের চেয়ারম্যান, লিখিত আদেশ দ্বারা, তাহার ক্ষমতা, কোনো সদস্য বা কর্মচারীকে প্রদান করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, আর্থিক ক্ষমতা অর্পণের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট ও সরকারের আর্থিক ক্ষমতা অর্পণ (Delegation of Financial Powers) সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করিতে হইবে।