৬। (১) কর্তৃপক্ষ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:— (ক) একজন চেয়ারম্যান; (খ) ৪ (চার) জন সদস্য; (গ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঘ) জেলা প্রশাসক, কুমিল্লা বা তদ্কর্তৃক মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক; (ঙ) জেলা পুলিশ সুপার, কুমিল্লা বা তদকর্তৃক মনোনীত একজন অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার; (চ) গণপূর্ত অধিদপ্তর কর্তৃক মনোনীত অন্যূন তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি; এবং (ছ) স্থাপত্য অধিদপ্তর কর্তৃক মনোনীত অন্যূন নির্বাহী স্থপতি পদমর্যাদার একজন প্রতিনিধি; এবং (জ) প্রধান নির্বাহী কর্মকর্তা, কুমিল্লা সিটি কর্পোরেশন। (২)…