২৪৷ (১) বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করা হয় এমন একটি বিষয়ের সকল শিক্ষকের সমন্বয়ে একটি বিভাগ গঠিত হইবে৷ (২) বিভাগীয় অধ্যাপকদের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে তিন বত্সর মেয়াদে ভাইস-চ্যান্সেলর কর্তৃক বিভাগীয় প্রধান নিযুক্ত হইবেন৷ (৩) যদি কোন বিভাগে অধ্যাপক না থাকেন তাহা হইলে ভাইস-চ্যান্সেলর সহযোগী অধ্যাপকের মধ্যে হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে একজনকে বিভাগীয় প্রধান নিযুক্ত করিবেনঃ তবে শর্ত থাকে যে, কোন বিভাগে সহযোগী অধ্যাপক পদমর্যাদার কোন শিক্ষক কর্মরত না থাকিলে ভাইস-চ্যান্সেলর সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠতম শিক্ষককে বিভাগীয় প্রধান নিযুক্ত করিবেন। ব্যাখ্যাঃ এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে…