৩৭। (১) Cost and Management Accountants Ordinance, 1977 (Ordinance No. LIII of 1977), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও রহিত Ordinance এর অধীন- (ক) কৃত কোনো কাজকর্ম, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই আইনের অধীন কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) প্রতিষ্ঠিত Institute of Cost and Management Accountants, অতঃপর উক্ত Institute বলিয়া উল্লিখিত, কর্তৃক সম্পাদিত কোনো চুক্তি, দলিল বা ইন্সট্রুমেন্ট এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন সম্পাদিত হইয়াছে; (গ) প্রতিষ্ঠিত উক্ত Institute এর সকল প্রকার ঋণ, দায় ও…