২৯। (১) কোনো ব্যক্তি যদি- (ক) ইনস্টিটিউটের সদস্য না হওয়া সত্ত্বেও নিজেকে ইনস্টিটিউটের একজন সদস্যরূপে পরিচয় প্রদান করেন অথবা কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অথবা সমজাতীয় পেশা, যেমন-কস্ট অ্যাকাউন্ট্যান্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্ট্যান্ট, ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অডিটর, ম্যানেজমেন্ট অডিটর অথবা কস্ট এন্ড ম্যানেজমেন্ট অডিটর এর উপাধি অথবা উহার শব্দসংক্ষেপ এইরূপ ধারণা প্রদানের উদ্দেশ্যে ব্যবহার করেন যে, তিনি একজন কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট; অথবা (খ) ইনস্টিটিউটের সদস্য হওয়া সত্ত্বেও পেশা পরিচালনার সনদ গ্রহণ না করিয়া নিজেকে এইরূপভাবে উপস্থাপন…