২৪। (১) যেক্ষেত্রে একজন কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অথবা অ্যাকাউন্ট্যান্টগণের কোনো ফার্মের একাধিক কার্যালয় বাংলাদেশে থাকে, সেইক্ষেত্রে এইরূপ কার্যালয়সমূহের প্রত্যেকটি ইনস্টিটিউটের একজন সদস্যের পৃথক দায়িত্বে থাকিবে: তবে শর্ত থাকে যে, কাউন্সিল উপযুক্ত ক্ষেত্রে যে কোনো কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টকে অথবা অ্যাকাউন্ট্যান্টস ফার্মকে এই উপ-ধারার কার্যকারিতা হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। (২) পেশায় নিয়োজিত প্রত্যেক কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অথবা অ্যাকাউন্ট্যান্টস ফার্ম, যাহারা একাধিক অফিস পরিচালনা করিতেছেন তাহারা, উক্ত অফিস পরিচালনার দায়িত্বে নিয়োজিত…