২। (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) ‘আর্থিক বৎসর’ অর্থ জুলাই মাসের প্রথম দিবসে যে বৎসরের আরম্ভ; (খ) ‘অ্যাসোসিয়েট’ অর্থ ইনস্টিটিউটের একজন অ্যাসোসিয়েট সদস্য; (গ) ‘ইনস্টিটিউট’ অর্থ ধারা ৩ এর অধীন গঠিত ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ; (ঘ) ‘কর্মচারী’ অর্থ ইনস্টিটিউটের কোনো কর্মচারী; (ঙ) ‘কস্ট অডিটর’ অর্থ এইরূপ একজন সদস্য যিনি পেশায় নিয়োজিত একজন কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট; (চ) ‘কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট’ অর্থ এইরূপ ব্যক্তি যিনি ইনস্টিটিউটের একজন অ্যাসোসিয়েট অথবা ফেলো সদস্য; (ছ) ‘কাউন্সিল’ অর্থ ধারা ৫ এ…