১৬। (১) কাউন্সিল প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ইনস্টিটিউটের সদস্যগণের নাম ও তথ্য সম্বলিত সদস্য-রেজিস্টার নামীয় দুইটি পৃথক রেজিস্টার সংরক্ষণ করিবে। (২) সদস্য-রেজিস্টারে ইনস্টিটিউটের প্রত্যেক সদস্যের নিম্নবর্ণিত তথ্যাদি অন্তর্ভুক্ত থাকিবে, যথা:- (ক) পূর্ণ নাম, পিতা ও মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, জাতীয়তা, আবাসিক এবং পেশাগত ঠিকানা; (খ) সদস্য-রেজিস্টারে নাম অন্তর্ভুক্তির তারিখ; (গ) অ্যাসোসিয়েট বা ফেলো সংক্রান্ত যোগ্যতা; (ঘ) পেশায় নিয়োজিত সনদ বা অপেশাজীবী সনদ সংক্রান্ত তথ্য; এবং (ঙ) প্রবিধান দ্বারা নির্ধারিত অন্যান্য প্রয়োজনীয় আনুষঙ্গিক বিষয়। (৩) কাউন্সিল প্রতিবৎসর…