১১। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কাউন্সিল উহার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে, প্রয়োজনে, এক বা একাধিক কমিটি গঠন ও উহার কর্মপরিধি ও সদস্য সংখ্যা নির্ধারণ করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর প্রাসংগিকতাকে ক্ষুণ্ণ না করিয়া কাউন্সিলের নিম্নরূপ স্থায়ী কমিটি থাকিবে, যথা:- (ক) কার্যনির্বাহী কমিটি; (খ) শিক্ষা কমিটি; (গ) পরীক্ষা কমিটি; (ঘ) গবেষণা ও উন্নয়ন কমিটি; এবং (ঙ) শৃঙ্খলা কমিটি। (৩) কার্যনির্বাহী কমিটি নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) প্রেসিডেন্ট; (খ) ১ (এক) জন ভাইস প্রেসিডেন্ট; এবং (গ) কাউন্সিলের নির্বাচিত সদস্যগণের মধ্য হইতে কাউন্সিল কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন সদস্য। (৪)…