৭। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে প্রত্যেক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নির্বাহী পরিষদ গঠিত হইবে, যথা :- (ক) বিভাগীয় সদরে প্রতিষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার বা তাহার মনোনীত একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার অথবা জেলা সদর ও উপজেলায় প্রতিষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, যিনি উহার সভাপতিও হইবেন এবং খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান তিন পার্বত্য জেলায় প্রতিষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, যিনি উহার সভাপতিও হইবেন; (খ)…