২। -বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে- (১) "তফসিল" অর্থ এই আইনের তফসিল; (২) "ক্ষুদ্র নৃ-গোষ্ঠী" অর্থ তফসিলে উল্লিখিত বিভিন্ন আদিবাসী তথা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শ্রেণীর জনগণ; (৩) "ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান" অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান; (৪) "নির্বাহী পরিষদ" অর্থ ধারা ৭ এর অধীন গঠিত নির্বাহী পরিষদ; (৫) "পরিচালক" অর্থ ধারা ১১ এর অধীন নিযুক্ত কোন পরিচালক; (৬) "প্রবিধান" অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৭) "বিধি" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৮) "সদস্য" অর্থ কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নির্বাহী…