১০। নির্বাহী পরিষদের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা :- (ক) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করা; (খ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সম্পত্তি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করা; (গ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কার্যক্রম, কর্মপরিকল্পনা ও বার্ষিক বাজেট প্রণয়ন এবং সরকারের কাছে উহা অনুমোদনের জন্য সুপারিশ প্রেরণ করা; এবং (ঘ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের জন্য ব্যবস্থা গ্রহণ করা।