৯৷ (১) নিম্নবর্ণিত পরিচালক সমন্বয়ে ব্যাংকের পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) চেয়ারম্যান; (খ) সরকার কর্তৃক মনোনীত চারজন পরিচালক; (গ) বাংলাদেশ ব্যাংকের গভর্ণর কর্তৃক মনোনীত একজন নির্বাহী পরিচালক; (ঘ) সরকার ব্যতীত অন্যান্য শেয়ার মালিক, যদি থাকে, কর্তৃক মনোনীত দুইজন পরিচালক; (ঙ) ব্যবস্থাপনা পরিচালক৷ (২) যদি ধারা ৭(১) এর অধীন রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তফসিলি ব্যাংক, বীমা কোম্পানী ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্টকৃত মূলধন অনুরূপ কোন প্রতিষ্ঠান কর্তৃক পরিশোধ করা হয় সেই ক্ষেত্রে উক্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উহার শেয়ার সংখ্যা অন্যুন ১০% হওয়া সাপেক্ষে, একজন পরিচালক মনোনীত করিতে পারিবে৷ (৩) কোন মনোনীত…