৬৷ (১) ব্যাংকের অনুমোদিত মূলধন হইবে তিনশত কোটি টাকা৷ (২) অনুমোদিত মূলধন একশত টাকা মূল্যমানের তিন কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকিবে৷ (৩) সরকার, সময়ে সময়ে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ বৃদ্ধি করিতে পারিবে৷