২৬৷ (১) কোন ব্যক্তি এই আইনের অধীন ঋণ বা অন্য কোন সুবিধা নেওয়া বা মঞ্জুর করানোর জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা বিবরণ প্রদান করিলে বা কাহাকেও মিথ্যা বিবরণ প্রদানে বা জামানত হিসাবে ব্যাংকে জমাকৃত দলিলে মিথ্যা বিবরণ রাখার সুযোগ প্রদান করিলে, তিনি অনুর্ধ্ব এক বত্সর কারাদণ্ড বা দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷ (২) কোন ব্যক্তি ব্যাংকের লিখিত অনুমতি ব্যতিরেকে কোন বিজ্ঞাপন বা প্রসপেক্টাসে ব্যাংকের নাম ব্যবহার করিলে, তিনি অনুর্ধ্ব ছয় মাস কারাদণ্ড বা দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷