২৪৷ (১) ব্যাংকের পাওনা বকেয়া ভূমি রাজস্ব হিসাবে আদায়যোগ্য হইবে: তবে শর্ত থাকে যে, ঋণ গ্রহীতা বা ঋণ পরিশোধে বাধ্য এমন ব্যক্তিকে পনের দিনের নোটিশ প্রদান ব্যতিরেকে কোন টাকা উক্তরূপে আদায় করা যাইবে না: আরো শর্ত থাকে যে, ব্যাংক ঋণ গ্রহীতা বা ঋণ পরিশোধে বাধ্য এমন ব্যক্তিকে নোটিশে উল্লিখিত কিস্তিতে টাকা পরিশোধের বিষয় অবগত করিবে এবং কোন কিস্তি পরিশোধে ব্যর্থ হইবার পূর্ব পর্যন্ত কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ অব্যাহত রাখিবে৷ (২) ব্যাংকের পাওনা আদায়ের ক্ষেত্রে Public Demands Recovery Act, 1913 (Ben. Act III of 1913) অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এর section 7, 9, 10 এবং 13 এর বিধান প্রযোজ্য হইবে না এবং…