২২৷ ধারা ২১ এর অধীন সংরক্ষিত তহবিলে জমা করার এবং পরিশোধ বন্ধ হইয়াছে বা উহা সন্দেহজনক পর্যায়ে আছে এমন ঋণ, সম্পদের ঘাটতি এবং সচরাচর ব্যাংক কর্তৃক নির্দিষ্টকৃত অনুরূপ অন্যান্য ঘাটতির ব্যবস্থা করার পর ব্যাংকের লভ্যাংশ বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে বিলি-বণ্টন করা যাইবে৷