২০৷ (১) সরকার বা বাংলাদেশ ব্যাংক প্রয়োজনমত ব্যাংকের নিকট হইতে ব্যাংকের যে কোন বিষয়ের উপর প্রতিবেদন বা বিবরণী আহ্বান করিতে পারিবে এবং ব্যাংক সরকার বা বাংলাদেশ ব্যাংকের চাহিদা মোতাবেক প্রতিবেদন বা বিবরণী প্রেরণ করিতে বাধ্য থাকিবে৷ (২) প্রত্যেক আর্থিক বত্সর শেষ হইবার তিন মাসের মধ্যে ব্যাংক ধারা ১৯ এর অধীন নিরীক্ষা প্রতিবেদনের একটি কপি সরকারের নিকট প্রেরণ করিবে এবং উহাতে নিরীক্ষকের মন্তব্য, যদি থাকে, তত্ভিত্তিতে ব্যাংকের মতামত প্রদান করিবে৷