২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “আর্থিক প্রতিষ্ঠান” অর্থ আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ২৭ নং আইন) এর ধারা ২ এর দফা (খ) তে সংজ্ঞায়িত আর্থিক প্রতিষ্ঠান; (খ) “তফসিলি ব্যাংক” অর্থ Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর Article 37() এর অধীন ঘোষিত scheduled bank; (গ) “ব্যাংক” অর্থ কর্মসংস্থান ব্যাংক; (ঘ) “বোর্ড” অর্থ ব্যাংকের পরিচালনা বোর্ড; (ঙ) “বাংলাদেশ ব্যাংক” অর্থ Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্যাংক; (চ) “চেয়ারম্যান” অর্থ বোর্ড এর চেয়ারম্যান; (ছ) “পরিচালক” অর্থ ব্যাংকের পরিচালক; (জ)…