১৬৷ ব্যাংক জামানত লইয়া বা জামানত ব্যতিরেকে, নগদে বা অন্য কোন প্রকারে, সকল প্রকার অর্থনৈতিক কার্যক্রম, বিশেষ করিয়া, বেকার যুবদের আত্ম-কর্মসংস্থানের জন্য ঋণ প্রদান করিবে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় আরোপিত শর্তাবলী সাপেক্ষে নিম্নবর্ণিত সকল বা যে কোন কার্য করিতে পারিবে, যথা:- (ক) সংবিধিবদ্ধ সংস্থা, কোম্পানী, ব্যাংকের ঋণ গ্রহীতা এবং সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত একক ব্যক্তি নহেন এমন অন্য কোন ব্যক্তি হইতে আমানত গ্রহণ করা; (খ) ব্যবসা পরিচালনার জন্য উহার সম্পদ বা অন্য কিছু জামানত রাখিয়া ঋণ গ্রহণ করা; (গ) ব্যাংক প্রদত্ত ঋণ এবং অগ্রিমের জামানত হিসাবে স্থাবর ও অস্থাবর সম্পত্তির প্লেজ…