১৪৷ (১) বোর্ড এর সকল সভা, উহার চেয়ারম্যানের নির্দেশে এতদুদ্দেশ্যে নির্ধারিত ব্যাংকের কোন কর্মকর্তা কর্তৃক আহূত হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান চেয়ারম্যান কর্তৃক স্থিরকৃত হইবে৷ (২) এই ধারার বিধান সাপেক্ষে, বোর্ড এর সভার কার্যধারা প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত হইবে৷ (৩) বোর্ড এর সভার কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যুন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না৷ (৪) চেয়ারম্যান বোর্ড এর সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাঁহার অনুপস্থিতিতে সভায় উপস্থিত পরিচালকদের মধ্য হইতে তাঁহাদের দ্বারা নির্বাচিত, ব্যবস্থাপনা পরিচালক বাদে অন্য, একজন…