৭। (১) যদি কোন ব্যক্তি লাইসেন্সের কোন শর্ত লঙ্ঘন করেন তাহা হইলে উপজেলা সেচ কমিটি, লিখিত আদেশ দ্বারা, কারণ উল্লেখপূর্বক, নির্ধারিত পদ্ধতি ও শর্তে, উক্ত ব্যক্তির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করিতে পারিবে এবং উহা অনুমোদনের জন্য অবিলম্বে উপজেলা পরিষদের নিকট প্রেরণ করিবে। (২) উপজেলা পরিষদ লাইসেন্স স্থগিতকরণের যৌক্তিক ও যথেষ্ট কারণ বিদ্যমান রহিয়াছে মর্মে সন্তুষ্ট হইলে উক্ত স্থগিতকরণের আদেশ অনুমোদন করিবে অথবা উক্ত লাইসেন্স স্থগিতকরণের যৌক্তিক ও যথেষ্ট কারণ বিদ্যমান না থাকিলে উহা বাতিল করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, উপজেলা পরিষদ লাইসেন্স গ্রহীতাকে শুনানির জন্য যুক্তিসংগত সুযোগ প্রদান ব্যতীত কোন…