২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’অগভীর নলকূপ (shallow tube well) অর্থ এমন নলকূপ যাহা প্রধান প্রবর্তকসহ (prime mover) সেনট্রিফিউগাল পাম্প দ্বারা চালিত হয় এবং যাহা সেনট্রিফিউগাল পাম্প ও উত্তোলিত পানির স্তরের মধ্যে উলম্ব দূরত্বে পানির স্তর ৭ (সাত) মিটারের মধ্যে থাকিলে পানি উত্তোলন করিতে সক্ষম; (২) ’’উপজেলা পরিষদ’’ অর্থ উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪ নং আইন) এর অধীন স্থাপিত উপজেলা পরিষদ; (৩) ’’কর্তৃপক্ষ’’ অর্থ সংশ্লিষ্ট উপজেলা পরিষদ; (৪) ’’গভীর নলকূপ (deep tube well)’’ অর্থ উত্তোলনযোগ্য পানির স্তর ৭ (সাত) মিটারের অধিক গভীরে থাকিলে উহা হইতে পানি উত্তোলনে…