১৪। (১) The Ground Water Management Ordinance, 1985 (Ordinance No. XXVII of 1985), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও Ordinance এর অধীন- (ক) কৃত কোন কাজ বা গৃহীত কোন ব্যবস্থা বা প্রদত্ত লাইসেন্স বা চলমান কোন কার্য এই আইনের অধীন কৃত, গৃহীত, প্রদত্ত বা চলমান বলিয়া গণ্য হইবে; (খ) প্রণীত কোন বিধি এই আইনের বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে এই আইনের অধীন প্রণীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (গ) দায়েরকৃত কোন মামলা অনিষ্পন্ন থাকিলে উহা এমনভাবে নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত Ordinance রহিত হয় নাই।