১১। (১) কর্তৃপক্ষের লিখিত অভিযোগ ব্যতীত, কোন আদালত এই আইনের অধীন কোন মামলা বিচারার্থ গ্রহণ করিবে না। (২) এই আইনের অধীন সংঘটিত অপরাধের বিচার এবং কার্যধারা গ্রহণের ক্ষেত্রে Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এর বিধানাবলি প্রযোজ্য হইবে।