১। (১) এই আইন কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন, ২০১৮ নামে অভিহিত হইবে। (২) এই আইন কৃষি কাজে ব্যবহৃত নলকূপের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। (৩) ইহা অবিলম্বে কার্যকর হইবে।