৩১। (১) Agricultural Produce Markets Regulation Act, 1964 (East Pakistan Act No. IX of 1964) এবং Warehouses Ordinance, 1959 (East Pakistan Ordinance No. LXVI of 1959), অতঃপর যথাক্রমে উক্ত Act ও Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Act ও Ordinance এর অধীন- (ক) কৃত কোনো কাজ বা গৃহীত কোনো ব্যবস্থা বা প্রদত্ত লাইসেন্স বা চলমান কোনো কার্য এই আইনের অধীন কৃত, গৃহীত, প্রদত্ত বা চলমান বলিয়া গণ্য হইবে; (খ) প্রণীত কোনো বিধিমালা, এই আইনের বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, এই আইনের অধীন প্রণীত বলিয়া গণ্য হইবে; এবং (গ) দায়েরকৃত কোনো…