১৬। সরকার, মহাপরিচালকের সহিত পরামর্শক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা,- (ক) প্রজ্ঞাপিত বাজারের জন্য মার্কেট চার্জ নির্ধারণ করিতে পারিবে; (খ) কৃষিপণ্য ও কৃষি উপকরণ মজুত অথবা গুদামজাতকরণের জন্য গুদাম অথবা হিমাগার মালিক কর্তৃক মজুতকারির নিকট হইতে আদায়যোগ্য ভাড়ার হার নির্ধারণ করিতে পারিবে।