৬২। (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই মর্মে ঘোষণা প্রদান করিতে পারিবে যে, এই আইনের সকল বা যে কোনো বিধান নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রযোজ্য হইবে, যথা:- (ক) কোনো কর্ম বাংলাদেশের বাহিরের কোনো ভূখণ্ডে প্রথম প্রকাশিত হইয়াছে যাহাতে এই আদেশটি এইরূপে সম্পর্কিত যেন উহা বাংলাদেশে প্রথম প্রকাশিত হইয়াছিল; (খ) কোনো অপ্রকাশিত কর্ম বা কর্ম শ্রেণি যাহার প্রণেতা বা প্রণেতাগণ উহার প্রণয়নকালে কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক হইলেও আদেশটি এইরূপে সম্পর্কিত যেন প্রণেতা বাংলাদেশের নাগরিক ছিলেন; (গ) কোনো কর্ম যাহার প্রণেতা কোনো বিদেশি রাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হইলেও আদেশটি এইরূপে…