৪২। (১) ধারা ৪০ এর উপধারা (৩) এ বর্ণিত বিদেশি সমিতি বা সংস্থা কর্তৃক পরিচালিত অধিকারসমূহের মালিকগণ ব্যতীত, কপিরাইটের মালিকগণের যৌথ নিয়ন্ত্রণাধীন প্রত্যেক কপিরাইট সমিতি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে- (ক)ফি আদায় ও বণ্টনের জন্য কপিরাইট ও সম্পৃক্ত অধিকারের স্বত্বাধিকারীগণের অনুমোদন গ্রহণ করিবে; (খ) আদায়কৃত ফি হইতে অধিকারের মালিকগণের মধ্যে বণ্টন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করিবার জন্য উক্ত অধিকারের মালিকদের অনুমোদন গ্রহণ করিবে; এবং (গ) উক্ত মালিকগণকে তাহাদের অধিকার পরিচালনার বিষয়ে উহার কার্যকলাপ সম্পর্কে নিয়মিত পূর্ণ ও বিস্তারিত তথ্য প্রদান করিবে। (২) আদায়কৃত ফি কপিরাইটের মালিকগণের মধ্যে,…