৩৪। (১) এই আইনের অধীন লোকজ্ঞান ও লোকসংস্কৃতির (folklore) নিম্নরূপ অভিব্যক্তিসমূহের অধিকার সুরক্ষা পাইবে, যথা:- (ক) লোকসংস্কৃতির মৌখিক অভিব্যক্তি; (খ) লোকসংস্কৃতির সাংকেতিক বা সুর সংবলিত অভিব্যক্তিসমূহ; (গ) লোকসংস্কৃতির শারীরিক কসরত প্রদান অভিব্যক্তিসমূহ; (ঘ) লোকসংস্কৃতির মূর্ত অভিব্যক্তিসমূহ; (ঙ) লোকভাষা, চিহ্ন, প্রতীক, ইত্যাদি; (চ) লুপ্ত বা লুপ্তপ্রায় অভিব্যক্তি; এবং (ছ) শনাক্তকৃত নূতন কোনো মূর্ত বা বিমূর্ত অভিব্যক্তি। (২) উপধারা (১) এ উল্লিখিত অভিব্যক্তিসমূহের মেয়াদ সংশ্লিষ্ট সমাজ বা কমিউনিটির যতদিন অস্তিত্ব থাকিবে ততদিন বিদ্যমান থাকিবে এবং কোনো কমিউনিটি বিলুপ্ত হইলে সরকার সেই অধিকারের…