৩। (১) উপধারা (৪) ও (৫) এর বিধান সাপেক্ষে, কোনো কর্মের “প্রকাশনা” অর্থ- (ক) উহার অনুলিপি জনগণের নিকট সরবরাহ করা; এবং (খ) সাহিত্য, নাটক, সংগীত, শব্দধ্বনি, চিত্রকর্ম বা চলচ্চিত্রের ক্ষেত্রে উহা পুনঃআহরণযোগ্য (retrievable) ডিজিটাল বা ইলেক্ট্রনিক মাধ্যমে জনসাধারণের নিকট প্রাপ্তিসাধ্য করা, এবং সংশ্লিষ্ট অন্যান্য অভিব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবে। (২) সাহিত্য, নাট্য, সংগীত, শব্দধ্বনি, চিত্রকর্ম বা চলচ্চিত্র কর্মের ক্ষেত্রে “বাণিজ্যিক প্রকাশনা” অর্থ - (ক) উহার ক্রয় আদেশের পূর্বে অগ্রিম অনুলিপি প্রস্তুত করিয়া বাণিজ্যিক উদ্দেশ্যে সরবরাহের নিমিত্ত জনসাধারণের নিকট সাধারণভাবে প্রাপ্তিসাধ্য করা; অথবা (খ)…