২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) “অজ্ঞাতনামা বা ছদ্মনামীয় কর্মের স্বত্বাধিকারী” অর্থ একক বা যৌথভাবে রচিত ও ছদ্মনামে প্রকাশিত কোনো কর্মের ক্ষেত্রে প্রণেতার পরিচয় উদ্ঘাটিত হইবার পূর্ব পর্যন্ত প্রকাশক কর্তৃক জনসাধারণ্যে প্রকাশিত প্রণেতা অথবা তাহার আইনানুগ প্রতিনিধি; (২) “অনুলিপি” অর্থ বর্ণ, চিত্র, শব্দ বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করিয়া লিখিত, শব্দধ্বনি রেকর্ডিং, চলচ্চিত্র, গ্রাফিক্স চিত্র বা অন্য কোনো বস্তুগত প্রকৃতি বা ডিজিটাল সংকেত আকারে কোনো কর্মের পুনরুৎপাদন (স্থির বা চলমান), দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বা পরাবাস্তব নির্বিশেষে; (৩) “অনুলিপিকারী যন্ত্র বা কৌশল”…