১২০। এই আইনের অধীন কপিরাইট সংশ্লিষ্ট কোনো কার্যধারায় রেজিস্ট্রার ও বোর্ডের নিম্নরূপ বিষয়ে দেওয়ানি আদালতের ক্ষমতা থাকিবে, যথা:̶ (ক) সমন প্রদান এবং কোনো ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা এবং তাহাকে শপথপূর্বক পরীক্ষা; (খ) কোনো দলিল প্রদর্শন এবং উপস্থাপন; (গ) হলফনামাসহ সাক্ষ্য গ্রহণ; (ঘ) সাক্ষ্য বা দলিল পরীক্ষার জন্য কমিশন মঞ্জুর; (ঙ) কোনো আদালত বা কার্যালয় হইতে কোনো সরকারি নথি বা উহার অনুলিপি তলব; (চ) বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মধ্যস্থতা; (ছ) যৌক্তিক প্রয়োজনে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ; এবং (জ) বিধি দ্বারা নির্ধারিত অন্য যে কোনো বিষয়।