১১৪। এই আইনের অধীন বাজেয়াপ্ত কোনো বস্তুকে নিম্নবর্ণিতভাবে ব্যবস্থা গ্রহণ করা যাইবে, যথা:- (ক) সংগীত, শব্দধ্বনি রেকর্ডিং, ফটোগ্রাফি ও চলচ্চিত্রের ভিসিপি, ভিসিআর, ভিসিডি, ডিভিডি, ডিজিটাল পদ্ধতিতে (দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক) কেনো কর্ম বা উহা রেকর্ডিংকারী বস্তু ধ্বংস করা যাইবে; (খ) কোনো স্থাপত্য শিল্পকর্মের চিত্রাঙ্কন, রেখাচিত্র, খোদাই, আলোকচিত্র, ডিজিটাল কর্ম বিনষ্ট করিয়া অথবা উক্ত কর্মের কপিরাইটের মালিক ইচ্ছুক হইলে, বোর্ড কর্তৃক বাজেয়াপ্তির পরিবর্তে নিরূপিত বিমোচন মূল্য পরিশোধ সাপেক্ষে, তাহাকে প্রদান করা যাইবে; (গ) কোনো সাহিত্য, লোকসংস্কৃতি, নাট্যকর্মের প্রকাশিত পুস্তক, সাময়িকী ও…