১০৩। যদি কোনো ব্যক্তি- (ক) প্রণেতা নহেন এইরূপ কাহারো নাম কোনো কর্মের ভিতরে বা উপরে বা উক্ত কর্মের পুনরুৎপাদিত অনুলিপির ভিতরে বা উপরে এইরূপে সন্নিবেশ বা সংযুক্ত করেন, যাহাতে এই মর্মে ইঙ্গিত বহন করে যে উক্তরূপ ব্যক্তি কর্মটির প্রণেতা; অথবা (খ) এইরূপ কোনো কর্ম প্রকাশ, বিক্রয় বা ভাড়ায় প্রদান করেন অথবা বাণিজ্যিকভাবে জনসমক্ষে প্রদর্শন করেন যে, কর্মের ভিতরে বা উপরে এইরূপ কোনো ব্যক্তির নাম এইরূপে সন্নিবেশ বা সংযুক্ত করা হইয়া থাকে যাহাতে এই মর্মে ইঙ্গিত বহন করে যে, উক্তরূপ ব্যক্তি কর্মটির প্রণেতা বা প্রকাশক, কিন্তু যিনি তাহার জানামতে উক্তরূপ কর্মের প্রণেতা বা প্রকাশক নহেন; অথবা (গ) দফা (খ) এ উল্লিখিত…