১০১। যদি কোনো ব্যক্তি নিম্নবর্ণিত কোনো কাজ করেন তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি ২ (দুই) বৎসর কারাদণ্ড অথবা অনধিক ২(দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন, যথা: - (ক) কপিরাইট রেজিস্টারে কোনো মিথ্যা অন্তর্ভুক্তি সন্নিবেশ করেন বা করিবার কারণ ঘটান; বা (খ) মিথ্যাভাবে রেজিস্টারে কোনো অন্তর্ভুক্তির অনুলিপির অর্থ বহনকারী কোনা লেখা লিখেন বা লিখান; বা (গ) মিথ্যা জানিয়া উক্তরূপ কোনো অন্তর্ভুক্তি বা লেখা সাক্ষ্য হিসাবে উপস্থাপন বা প্রদান করেন অথবা উপস্থাপন বা প্রদান করিবার কারণ ঘটান।