৯৯। দেওয়ানী কার্যবিধির অধীনে কোন দেওয়ানী মামলার বিচার করা কালে রেজিষ্ট্রার ও বোর্ড এর নিম্নোক্ত বিষয়ে দেওয়ানী আদালতের ক্ষমতা থাকিবে, যথা:- (ক) সমন প্রদান করা এবং কোন ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা এবং তাহাকে শপথপূর্বক পরীক্ষা করা; (খ) কোন দলিল প্রদর্শন এবং উপস্থাপন করানো; (গ) হলফনামাসহ সাক্ষ্য গ্রহণ; (ঘ) সাক্ষ্য বা দলিল পরীক্ষার জন্য কমিশন মঞ্জুর করা; (ঙ) কোন আদালত বা কার্যালয় হইতে কোন সরকারী নথি বা উহার অনুলিপি তলব করা; (চ) নির্ধারিতব্য অন্য যে কোন বিষয়। ব্যাখ্যা।- সাক্ষীর উপস্থিতি বলবৎকরণার্থ, রেজিষ্ট্রার বা, ক্ষেত্রমত, বোর্ড এর অধিক্ষেত্রের স্থানীয় সীমানা হইবে সমগ্র বাংলাদেশ।