৯৫। (১) রেজিষ্ট্রারের কোন চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশে সংক্ষুব্ধ যে কোন ব্যক্তি ঐ সিদ্ধান্ত বা আদেশ প্রদানের তিন মাসের মধ্যে বোর্ডের নিকট আপীল করিতে পারিবেন। (২) এই ধারার অধীন বোর্ডের শুনানী গ্রহণকালে রেজিষ্ট্রার বোর্ডের সদস্য হিসাবে উপস্থিত থাকিবেন না।