৯৪। ধারা ৮৬ বা ধারা ৯৩ এর উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত আদেশে সংক্ষুব্ধ কোন ব্যক্তি, আদেশ প্রদানের ত্রিশ দিনের মধ্যে, যে আদালতে আদেশ প্রদানকারী আদালত হইতে সাধারণতঃ আপীল করা চলে সেই আদালতে আপীল করিতে পারিবেন এবং ঐরূপ আপীল আদালত কর্তৃক আপীল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঐ আদেশের কার্যকারিতা স্থগিত রাখিবার নির্দেশ প্রদান করিতে পারিবে।