৯৩। (১) সাব-ইনসপেক্টরের নিম্নতর পদাধিকারী নহেন এমন যে কোন পুলিশ কর্মকর্তা যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, ধারা ৮২ এর অধীনে কোন কর্মের বা ধারা ৮৪ এর অধীনে কোন কম্পিউটার কর্মের কপিরাইট লঙ্ঘনজনিত কোন অপরাধ সংঘটিত হইয়াছে, হইতেছে বা হওয়ার সম্ভাবনা দেখা দিয়াছে, তাহা হইলে তিনি গ্রেফতারী পরোয়ানা ছাড়াই কর্মটির সকল অনুলিপি এবং লঙ্ঘনকারী অনুলিপি তৈরীর উদ্দেশ্যে ব্যবহৃত সকল প্লেট, যেখানেই পাওয়া যাক, জব্দ করিতে পারিবেন এবং অনুরূপভাবে জব্দকৃত সকল কপি এবং প্লেট যত দ্রুত সম্ভব, একজন ম্যাজিষ্ট্রেটের সম্মুখে উপস্থাপন করিবেন। (২) উপ-ধারা (১) এর অধীনে জব্দকৃত কোন কর্মের অনুলিপি বা যন্ত্রপাতি বা দ্রব্যসামগ্রী বা…